গোপনীয়তা ও ডাটা সুরক্ষা নীতি
ডেইলি দরদাম প্ল্যাটফর্মে আপনার তথ্যের সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। এই নীতিমালার মাধ্যমে আমরা স্পষ্ট করছি যে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করি।
১. সংগৃহীত তথ্য
সঠিক বাজারদর যাচাই ও রিচার্জ প্রণোদনার জন্য আমরা নিম্নোক্ত তথ্য সংরক্ষণ করি:
- ইউজারনেম, ইমেইল ও পাসওয়ার্ড (হ্যাশ করা)।
- নিবন্ধিত জেলা ও এলাকা (শুধুমাত্র নিজ এলাকার দর যাচাই নিশ্চিত করতে)।
- মোবাইল নম্বর (শুধুমাত্র অর্জিত রিচার্জ ক্লেইম সফলভাবে পাঠানোর জন্য)।
২. ডাটা শেয়ারিং
ডেইলি দরদাম কখনোই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোনো বাণিজ্যিক তৃতীয় পক্ষের কাছে বিক্রয় বা হস্তান্তর করে না। প্ল্যাটফর্মে প্রদর্শিত সকল বাজারদর সমষ্টিগত ও উন্মুক্ত ডেটা হিসেবে ব্যবহৃত হয়।